প্রকাশিত: ১২/০৯/২০২০ ৯:২৫ এএম

‘তুমি যা দেখতে পাও, সব হত্যা করো’। রোহিঙ্গাদের দেখামাত্র এমন হত্যার নির্দেশ ছিল বলে মিয়ানমারের দুই সেনা সদস্যের স্বীকারোক্তি নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়েই। সেনাবাহিনীর গণহত্যার জবানবন্দি দিয়ে, এ সপ্তাহে, অনেকটা চমক হয়েই দৃশ্যপটে আসেন, তারা দুজন। তুলে ধরেন, রোহিঙ্গা হত্যাযজ্ঞের বিস্তারিত বিবরণ।

এরপরই রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের সেনাবাহিনীর সম্পৃক্ততার স্বীকারোক্তি দিয়েছেন আরও দুই সেনা সদস্য। আন্তর্জাতিক গণমাধ্যমে দুই সৈনিকের আলোচিত জবানবন্দি প্রকাশের পর এসেছে সেনাদের বক্তব্যের নতুন ভিডিও ফুটেজ। যাতে একসঙ্গে চার সেনা সদস্যকে রোহিঙ্গা হত্যাযজ্ঞের বর্ণনা দিতে দেখা যায়। জানা গেছে, নতুন দুই সেনাও জবানবন্দি দেবেন আন্তর্জাতিক অপরাধ আদালতে।

রাখাইনে মোতায়েন থাকা আরও অন্তত দুই সৈনিক মুখ খুলেছেন, সেদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে। এরইমধ্যে আলোচনায় আসা, মিউ উইন ও জো নাইং এর সাথে একসাথে, ভিডিওতে স্বীকারোক্তি দিতে দেখা যায় তাদের।

মিয়ানমানর সেনা সদস্য চ্যাও মিও অং বলেন, ঔপনিবেশিক বাহিনীর মতো বিভিন্ন জাতিগোষ্ঠিকে নিপীড়ন করছে সেনাবাহিনী। বাহিনীর মধ্যেও জাতিগত পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা হয়। অনেক কর্মকর্তাই মাদকাসক্ত। মাদকের পৃষ্ঠপোষকতাও করে তারা।

মিয়ানমানর সেনা সদস্য পার তাও নি বলেন, অফিসাররা সবসময় বলতো, ভিন্ন নৃতাত্বিক গোষ্ঠির সবাই দাস। সন্ত্রাসী বাহিনীর মতো অস্ত্রের অপব্যবহার করে বেসামরিক জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছে সেনাবাহিনী।

গণমাধ্যম বলছে, এ চার সেনার মধ্যে দুজন এখন আছেন, হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের জিম্মায়। বাকি দুজনও আন্তর্জাতিক আদালতে জবানবন্দি দেবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer