প্রকাশিত: ২১/১১/২০১৭ ১১:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মঙ্গলবার পর্যন্ত ৮২ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। যাদের মধ্যে অধিকাংশই নারী। তাদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কুতুপালং ক্যাম্পের মেডিকেল টিমে কাজ করা ডা. জাফর আলম বলেন, এইডসের জন্য চিহ্নিত ঝুঁকিপূর্ণ দেশ মিয়ানমার। এ কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকের শরীরে এইচআইভি জীবাণু থাকতে পারে।

উখিয়া সদর হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ উখিয়া নিউজ ডটকমকে  জানান, এইডসের পাশাপাশি রোহিঙ্গারা সর্দি, কাশি, চর্মরোগ, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তা ছাড়া জ্বর, মাথা ব্যথাসহ বিভিন্ন উপসর্গও দেখা যাচ্ছে। তাদের সরকারি-বেসরকারিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব রোগীর জন্য উখিয়ায় ২৭টি ও টেকনাফে ১৪টি মেডিকেল টিম কাজ করছে। গর্ভবতী নারী ও নবজাতকদের জন্য রয়েছে বিশেষ চিকিৎসা। তা ছাড়া সম্প্র্রতি কলেরা রোগ প্রতিরোধে ৯ লাখ রোহিঙ্গাকে টিকা খাওয়ানোর কাজ শেষ হয়েছে।

তিনি জানান, ১৬ নভেম্বর থেকে চলমান পুষ্টি সপ্তাহে এ পর্যন্ত ৬৭ হাজার রোহিঙ্গা শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ৪৫ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। তা ছাড়া ৭১ হাজার শিশুকে বিভিন্ন পুষ্টিকর খাদ্য ও পরীক্ষা- নিরীক্ষাসহ বিশেষ টিকা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...