প্রকাশিত: ২৬/১১/২০১৭ ৪:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩০ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে তিনি রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সেখানে ত্রাণসামগ্রী বিতরণ ও বাংলাদেশ নেভির একটি কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানিয়েছেন, রাষ্ট্রপতি কক্সবাজার সফরের সময় রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের পালিয়ে আসার ঘটনা সম্পর্কে শুনবেন।

বাংলাদেশ নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, রাষ্ট্রপতি সোমবার কক্সবাজারের ইনানি বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়াম (আইওএনএস) এর আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধন করবেন।

তিনি জানান, ৯টি পর্যবেক্ষক দেশসহ প্রায় ৩২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...