উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৫/২০২৬ ৬:৩০ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মূলত ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শিক্ষা কার্যক্রম এবং সেখানকার সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করতে তিনি এই সফরে আসেন।

রবিবার (১০ মে) সকাল ১০টায় প্রতিমন্ত্রী উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে তিনি ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে পরিচালিত কয়েকটি লার্নিং সেন্টার ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ববি হাজ্জাজ বলেন, “রোহিঙ্গা শিশুদের মানবিক দিক বিবেচনা করে শিক্ষার সুযোগ নিশ্চিত করা হচ্ছে। এখানকার লার্নিং সেন্টারগুলোতে মিয়ানমারের কারিকুলাম অনুযায়ী পাঠদান কেমন চলছে, তা আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। আমরা চাই এই শিশুরা যখন নিজ দেশে ফিরবে, তখন যেন তারা শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।

ক্যাম্পে কর্মরত আরআরআরসি কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন যে, শিক্ষার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ নিশ্চিত করা জরুরি যাতে তারা কোনো ধরনের বিপথে পরিচালিত না হয়।

প্রতিমন্ত্রীর এই সফরে তাঁর সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উখিয়া সফর শেষে বিকেলে তাঁর জেলা সদরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer