ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ৮:১০ এএম

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদৌ নেজি। সোমবার (২৫ আগস্ট) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ বৈঠক হয়।

রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সুবিধাজনক সময়ে ঢাকায় পরবর্তী পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেন দুই পক্ষ।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদৌ নেজি বৈঠকে জানান, তিনি শিগগির কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে চান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।

পাঠকের মতামত

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া

মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ ...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...