নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৮:৫০ এএম , আপডেট: ২৪/০৭/২০২৫ ৯:২৯ এএম

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শিবিরে সরেজমিনে পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান হাই-কমিশনের তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্প-৯ ও ক্যাম্প-২২ পরিদর্শন করেন।

দলটির সদস্যরা হলেন— অস্ট্রেলিয়ার সদর দপ্তরের মানবিক সহায়তা নীতিনির্ধারণী ও পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক কর্মকর্তা মনিক র‍্যাফটন, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনের সচিব (১) নিক ম্যাকলিন, এবং মানবিক সহায়তা কর্মসূচির সিনিয়র ব্যবস্থাপক বনশ্রী সরকার।

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তাঁরা ক্যাম্প-২২ এর ডি-ব্লকে সেভ দ্য চিলড্রেন-এর অর্থায়নে পরিচালিত সমন্বিত বিনোদন ও সেবা কেন্দ্র ঘুরে দেখেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা সমন্বিত সুরক্ষা ও স্বাস্থ্যসেবা কেন্দ্র-এর বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।

দুপুর ২টায় তাঁরা ক্যাম্প-৯ এ অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তত্ত্বাবধানে পরিচালিত নিরাপদ অভিবাসন সচেতনতা কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিকাল ৩টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন।

পরিদর্শনের সময় রোহিঙ্গাদের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রম, সুরক্ষা নিশ্চিতকরণ এবং নিরাপদ অভিবাসন বিষয়ক উদ্যোগ নিয়ে প্রতিনিধিদলটি সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সফরের মাধ্যমে অস্ট্রেলিয়ার মানবিক সহায়তা কার্যক্রম আরও সুসংহত এবং ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...