প্রকাশিত: ২৯/০৮/২০১৮ ৮:৪৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি শেটে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বুধবার ক্যাম্প পরিদর্শন করবেন ব্রিটিশ মন্ত্রী FCO(foreign-and-commonwealth) and DFID  অ্যালিস্টার বার্ট।

ঢাকাস্থ ইইউ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার সকালে কক্সবাজারের বুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। পরে উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতাল পরিদর্শন করবেন। এছাড়া তার উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রম পরিদর্শন করার কথা।

পরিদর্শন শেষে ব্রিটিশ মন্ত্রী বিভিন্ন গণমাধ্যমকে ব্রিফিং করবেন। এরপর তিনি বিকালে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

প্রসঙ্গত ২০১৭ সালে সেপ্টেম্বরে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা ঢল শুরুর পর যেসব দেশ দেশান্তরী এই মানুষগুলোর সহায়তায় এগিয়ে এসেছে তাদের মধ্যে প্রথম কাতারে রয়েছে যুক্তরাজ্য। এরইমধ্যে ১২৯ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer