প্রকাশিত: ০১/০২/২০১৮ ১২:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৬ এএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::
জাতিসংঘের আন্ডার সেক্রেটারী ও ইউএন ওমেন এর নির্বাহী পরিচালক মিস ফামজিল মালামবো নুওয়াকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি মিয়ানমারে বলপূর্বক বাস্তচ্যুত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ও নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠির সাথে কথা বলেন।
এছাড়াও মিস ফামজিল মালামবো নুওয়াকাসহ জাতিসংঘের প্রতিনিধি দল রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় পরিচালিত নারী বান্ধব কেন্দ্র পরিদর্শন করেন। এসময় আর্ন্তজাতিক অভিভাসন সংস্থা (আইওএমও) ইউএনএইচসিআর সহ আর্ন্তজাতিক দাতা সংস্থার বাংলাদেশস্থ প্রতিনিধি, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারী মিস ফামজিল মালামবো নুওয়াকা নারী ও শিশুদের মাঝে খাবার সামগ্রী ও ঔষুধ বিতরণ করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...