প্রকাশিত: ০৯/০১/২০১৮ ৯:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক :

মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি পাঁচ দিনের জন্য আগামী ১৮ জানুয়ারি ঢাকায় আসছেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেই বেশিরভাগ সময় কাটাবেন তিনি। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর।

মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য এ মাসে মিয়ানমার যাওয়ার কথা ছিল ইয়াংহি লি’র। কিন্তু সেখানকার সরকার তার সফরের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় তিনি ঢাবায় আসছেন।

সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘ইয়াংহি লি ঢাকায় আসতে চেয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দেখা করবেন তিনি। গত বছরও ইয়াংহি লি এসেছিলেন। তখনও তাকে স্বাগত জানিয়েছিলাম আমরা।’

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এর আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল প্রায় চার লাখ রোহিঙ্গা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer