প্রকাশিত: ২১/১২/২০১৭ ১০:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৩ এএম

সোয়েব সাঈদ, রামু:
উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত স্পিকার ফারদিন জন।বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত স্পিকার ফারদিন জন এর সাথে ছিলেন ওই দেশের দুইজন সংসদ সদস্য। এসময় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।

ইন্দোনেশিয়ার স্পিকার ফারদিন জন ও সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৩টি ব্লকে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় স্পিকার ফারদিন জন রোহিঙ্গা শরনার্থীদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

স্পিকার ফারদিন জন রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন। তিনি রোহিঙ্গাদের জানতে চান, কেন তারা এদেশে এসেছে এবং তাদের উপর মায়ানমারের আরাকান রাজ্যে কেমন নির্যাতন চালানো হয়েছে। এসময় রোহিঙ্গা নারী-পুরুষরা নির্যাতনের ভয়াবহতার কথা তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। স্বজন হারানো এসব রোহিঙ্গাদের কান্না ও হাহাকারে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।

পরে ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত স্পিকার ফারদিন জন নিমর্মতার শিকার রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টান্তমূলক মানবতাবোধের প্রশংসা করেন এবং তিনি এজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বিশ^ নেতৃবৃন্দকে রোহিঙ্গা ইস্যুতে এদেশের পাশে থাকার আহবান জানান।

এসময় সাংসদ সাইমুম সরওয়ার কমল রোহিঙ্গা জনগোষ্ঠির পাশে দাঁড়ানোর জন্য ভারপ্রাপ্ত স্পিকার ফারদিন জন এর মাধ্যমে ইন্দোনেশিয়া সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...