জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ২:০২ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত হত্যা মামলার পলাতক আসামীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।
র‌্যাব সুত্র জানায়, ২জুলাই রাত ৮টা ৪০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল ক্যাম্প-১ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মাষ্টার আব্দুস শুক্কুর আলম নামের হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। গ্রেপ্তারকৃত পলাতক আসামী মাষ্টার আব্দুস শুক্কুর ক্যাম্প-১ ইষ্ট, ব্লক-সি/৪, এফসিএন নাম্বার-১৫০৮৮২ এর মোহাম্মদ ইলিয়াছের পুত্র বলে জানাগেছে।
র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি মাষ্টার আব্দুস শুক্কুর আলম দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপন করে আসছিল। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর এই ধরণের কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।##

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...