প্রকাশিত: ১২/০৫/২০২২ ২:১৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে তেল-চিনিসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে ২৪০ লিটার সয়াবিন তেলসহ একটি লেগুনা জব্দ করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নুর কবির (২৭) নামে এক যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) ভোরে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল কবির টেকনাফের মৃত কামালের ছেলে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আসে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে ২৪০ লিটার সয়াবিন তেল পাচার হতে যাচ্ছে। এ সময় আর্মড পুলিশের টিম অভিযান চালিয়ে একটি লেগুনাসহ একজনকে আটক করে। এ সময় তেলসহ ২০০ কেজি চিনি জব্দ করা হয়।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...