প্রকাশিত: ০৫/০১/২০২১ ১২:৩৯ পিএম

হুমায়ূন রশিদ : :
টেকনাফের ২২নং রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে রামদা, দেশীয় ও কার্তুজসহ ৪জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, গত ৪ জানুয়ারী রাত সাড়ে ৮টায় উপজেলার ২২নং রইক্ষ্যং পুটিবিনিয়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রইক্ষ্যং উত্তর পাড়া জসিমের বাড়ির সামনে একদল রোহিঙ্গা অপরাধ সংগঠিত করার লক্ষ্যে অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে ১টি রামদা, ১টি দেশীয় অস্ত্র এবং ১রাউন্ড কার্তুজসহ ব্লক-এ-২ এর ১৭নং রোমের বাসিন্দা হোছন আহমদের পুত্র মোঃ হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), নুর কবিরের পুত্র ফোরকান (২০), নুর বশরের পুত্র আয়াজ (২১) ও সৈয়দুল বশরের পুত্র নুর আলম (২০) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত রোহিঙ্গা দূবৃর্ত্তদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কক্সবাজার ১৬এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেন

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer