প্রকাশিত: ৩১/১২/২০২১ ৯:৫৫ এএম


কক্সবাজার টেকনাফের হ্নীলা আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অস্ত্র ও দুটি তাজা কার্তুজ।

আটককৃতরা হলেন- আব্দুল আমিন (২৬) ও মোহাম্মদ আয়াছ (২৯)। তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আলীখালী ১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার সুখেন্দ্র সরকার।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ক্যাম্প-২৫ ব্লক ডি/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer