প্রকাশিত: ১৩/০২/২০২১ ৯:২১ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে অপহৃত হওয়া আরো ২ জন রোহিঙ্গা মাঝিকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ১২ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে বালুখালী এলাকা থেকে ১৬, আমর্ড পলিশ পুলিশ ব্যাটালিন (এপিবিএন) তাদের উদ্ধার করে। এনিয়ে অপহৃত ৫ রোহিঙ্গা মাঝির সকলকে উদ্ধার করা হলো। পুলিশী তৎপরতায় অপহরণকারীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় বলে এপিবিএন জানিয়েছে।

শুক্রবার রাতে উদ্ধারকৃতরা হলো : হেড মাঝি মো: রফিক (৪২), পিতা: নাজির হোসেন, ব্লক: বি-২, ঘর নম্বর:১৮১৬, ক্যাম্প-২২। অপরজন-আমান উল্লাহ (৪৫), ব্লক: সি -হেড মাঝি, ক্যাম্প-২২।

এর আগে গত ১১ ফেব্রুয়ারী বিকেল ৫ টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় উখিয়াস্থ ১৪ নম্বর ক্যাম্পের হাকিম পাড়ার ব্লক এ-৪ থেকে আরো ৩ জন রোহিঙ্গা মাঝিকে ১৬, আমর্ড পলিশ পুলিশ ব্যাটালিন (এপিবিএন) উদ্ধার করে।

গত ১০ ফেব্রুয়ারী বিকেল ২ টার দিকে ৫ জন রোহিঙ্গা মাঝিকে অজ্ঞাত সন্ত্রাসীরা টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর শরণার্থী ক্যাম্প থেকে অপহরণ করে নিয়ে যায়। গত ১১ ফেব্রুয়ারী উদ্বারকৃত রোহিঙ্গা মাঝিরা হলো : (১) সাব্বির (৪২), পিতাঃ হারুনুর রশিদ, ব্লক – ডি, হেড মাঝ, ক্যাম্প-২২ (২) মোঃ ইউসুপ (৩২), পিতাঃ নজু মিয়া, ব্লক-এ, হেড মাঝি, ক্যাম্প-২২ এবং (৩) আবু মুছা (২৯), পিতাঃ জুলফিকার, ব্লক -বি হেড মাঝি, ক্যাম্প-২২।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer