প্রকাশিত: ১৩/১১/২০১৭ ৮:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৩ এএম

উখিয়া নিউজ ডটকম::

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প এলাকা এখন আলোয় আলোকিত। সরকারের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বিস্তীর্ণ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিদ্যুতায়ন করা হয়েছে।
ফলে শত কষ্টের মধ্যেও সন্ধ্যার পর গুমোট অন্ধকার থেকে মুক্তি পেয়ে খুশি মায়ানমার থেকে পালিয়ে আসা রাহিঙ্গা জনগোষ্ঠী।

বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ও রোহিঙ্গা শরণার্থী বিষয়ক ফোকাল পয়েন্টের মুখ্য কর্মকর্তা আবুল খায়ের মো. আমিনুর রহমান রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধানে ইতোমধ্যে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা অধ্যুষিত ১২টি ক্যাম্প এলাকার ৯ কিলোমিটার সড়ক ও বিভিন্ন গলিতে বিদ্যুতায়ন করা হয়েছে। উচ্চ আলোসম্পন্ন ১০টি ফ্লাড লাইট ও ৫৭টি স্ট্রিট লাইট লাগানো হয়েছে। সন্ধ্যা হলেই এসব লাইটের উজ্জ্বল আলোয় আলোকিত হয় পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকা। ’

তিনি জানান, আরো ১৮ কিলোমিটার সড়কে বিদ্যুতায়নের পরিকল্পনা রয়েছে।

আবুল খায়ের মো. আমিনুর রহমান বলেন, ‘এ ছাড়াও ৮টি নিবন্ধন কেন্দ্র, ৯টি ত্রাণ বিতরণ কেন্দ্র, ৪টি মেডিকেল ক্যাম্প, বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য গুদাম, ৩টি সমন্বয় কেন্দ্র, ২টি সেনা আবাসিক এলাকা, ৪টি মোবাইল চার্জিং স্টেশনে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এরপরও যেকোন প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য প্রস্তুত রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ’

এদিকে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া ও মিয়ানমার থেকে সঙ্গে নিয়ে আসা সোলার প্যানেলের মাধ্যমে অনেক রোহিঙ্গা অস্থায়ী ছোট্ট ঘরে আলোর ব্যবস্থা হয়েছে। রাতের খাবারটুকু সারতে পারছেন আলোয়।

পাশাপাশি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরিচালিত ক্যাম্প এলাকায় স্থাপিত মোবাইল চার্জিং স্টেশনগুলোতে মোবাইল ও চার্জার লাইটসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী চার্জ দেয়ার সুবিধা ভোগ করছেন রোহিঙ্গারা।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...