প্রকাশিত: ০২/০১/২০১৮ ৮:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
নুরানি তালিমুল কুরআন বোর্ড (হাটহাজারী)-এর উদ্যোগে ২য় বারের মতো পবিত্র কুরআন প্রশিক্ষণ চলছে। কক্সবাজার জেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ৪০ দিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

হাটহাজারী মাদরাসার উস্তাদ ও হাটহাজারি নুরানি বোর্ডের মহাসচিব আল্লামা মুফতি জসিম উদ্দিন এ ফ্রি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন।

রোহিঙ্গাদের মাঝে পবিত্র কুরআন শিক্ষার জন্য প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন মাওলানা আবছার কামাল এবং মাওলানা নুরুল আলম।

হাটহাজারী বোর্ডের উদ্যোগে গ্রহণ করা এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে দেশত্যাগ করে আসা রোহিঙ্গা শিশুরা পবিত্র কুরআন সহিহভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য যে, লম্বাশিয়া নতুন মারকাজ সংলগ্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন হিফজ মাদরাসায় উদ্বোধন হওয়া এ প্রশিক্ষণ শিবিরে পবিত্র কুরআনের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি স্বচ্ছল দ্বীনদারদের সহযোগিতায় ২ বেলা খাবারেরও ব্যবস্থা রয়েছে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer