উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ৫:৩৩ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা খাতের অংশীদার ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন আজ এক যৌথ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়।

শিক্ষা খাতের পক্ষ থেকে রিফিউজি রিলিফ অ্যান্ড রেপাট্রিয়েশন কমিশনার (আরআরআরসি) বরাবর পাঠানো এক চিঠিতে জানানো হয়, “অনিবার্য পরিস্থিতির কারণে কক্সবাজারে ক্যাম্পভিত্তিক শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্যাম্পে অবস্থিত লার্নিং সেন্টারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি অনুকূল হলে পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হবে।

এই সিদ্ধান্তের ফলে ক্যাম্পের হাজারো শিশু শিক্ষার্থীর পাঠদান সাময়িকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে শিক্ষা খাত বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পুনরায় শিক্ষা কার্যক্রম চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন।

চিঠিতে স্বাক্ষর করেন ইউনিসেফের প্রতিনিধি অ্যাঞ্জেলা কার্নি এবং সেভ দ্য চিলড্রেন-এর প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা।

এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষা কর্মী এবং অভিভাবকদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...