প্রকাশিত: ০৫/১০/২০১৭ ৯:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুতুপালংয়ে দুই হাজার একরের সঙ্গে ৪ হাজার একর জমি যুক্ত করে সম্প্রসারণ হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। সরকারের লক্ষ্য, সেখানেই থাকবে বাংলাদেশের সব রোহিঙ্গা। এদিকে ক্যাম্প এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

একাধিক নয়, এখন থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়েই থাকবে রোহিঙ্গাদের একমাত্র আশ্রয় শিবির। এর বাইরে দেশের আর কোথাও রোহিঙ্গারা থাকতে পারবেন না।

কুতুপালংয়ে অবস্থান করা নতুন ৫ লাখেরও বেশি রোহিঙ্গার সাথে যুক্ত হবেন ১৯৭৮ থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীরাও। এজন্য টেকনাফ ও বান্দরবানের নিবন্ধিত অনিবন্ধিত সব ক্যাম্প থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেয়া হবে। এতে তাদের নিবন্ধনসহ মিয়ানমারে ফেরত পাঠানোর কাজ সহজ হবে বলে মনে করছে সরকার।

এরই মধ্যে কুতুপালংয়ে শুরু হয়েছে ক্যাম্প সম্প্রসারণ। নির্ধারিত ২ হাজার একর জমির সাথে আরও ৪ হাজার একর জায়গা যুক্ত করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে পয়নিষ্কাশন ও সুপেয় পানিসহ সব ধরনের নাগরিক সুবিধা পাবেন রোহিঙ্গারা।

এদিকে, কক্সবাজারের উখিয়া, টেকনাফসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সন্ধ্যা ৬টার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। দেশি-বিদেশি এনজিও এবং আন্তর্জাতিক দাতা সংস্থার সদস্যদের সন্ধ্যার আগেই শেষ করতে হবে কাজ।

মিয়ানমারের রাখাইনে সহিংসতার পর গত ২৫ আগস্ট থেকে চলছে রোহিঙ্গা অনুপ্রবেশ। এখনও প্রতিদিন বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...