প্রকাশিত: ২৮/০১/২০১৮ ৫:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৮ এএম

শ,ম গফুর, উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় বিমান যোগে তিনি কক্সবাজার আসেন। দুপুর আড়াইটা থেকে পৌণে ৪টা পর্যন্ত উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।সেখানে ইন্দোনেশিয়া পরিচালিত অস্থায়ী ফ্রি মেডিক্যাল ক্যাম্প দেখেন, একটি রোহিঙ্গা শিশুদের স্কুল ও রোহিঙ্গাদের বিশুদ্ধ পানীয় জলের শোধনাগার পরিদর্শন করে সাংবাদিকদের ব্রিফিং করেন। সাংবাদিকদের ব্রিফিংকালে জোকো উইদোদো বলেন,রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিয়ে বাংলাদেশ মহানুভবতার পরিচয় দিয়েছেন।তার জন্য বাংলাদেশের উচ্চকিত প্রশংসা করেন।তিনি আরো বলেন রোহিঙ্গাদের সহায়তায় ইন্দোনেশিয়া এবং তার জনগন পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকার কথা জানান।
এরপর বিকাল ৪টায় তিনি ক্যাম্প ত্যাগ করেন কক্সবাজারের উদ্দ্যেশে। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও প্রশাসনের কর্তা ব্যক্তি এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রসংগত:ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকোউইদোদো বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে দুই দিনের সফরে শনিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশে আসেন।শনিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশে তার সরকারি সফর শুরু হয়। গণভবনের নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। এরপর আজ (২৮ জানুয়ারী) রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুপুরে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার আসেন জোকো উইদোদো।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...