প্রকাশিত: ১৫/০৭/২০২২ ১০:৫৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মাটির নীচে খনি থেকে আগে তেল, স্বর্ণ, কয়লা, গ্যাস ইত্যাদি পাওয়া যেত। এবার মাটির নীচে পাওয়া গেছে ২০ লক্ষ নগদ টাকা।

শুক্রবার ১৫ জুলাই ৩ টা ৫০ মিনিটের দিকে টেকনাফের
১৬ এপিবিএন নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের, ব্লক-আই-তে এক অভিযান পরিচালনা করে। অভিযান টের পেয়ে রোহিঙ্গা হাজী সুলতান এর ঘর হতে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে ঘরটি সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশীকালে রোহিঙ্গা নুর বারেক (২৫) এর দেখানো মতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশি করে অবৈধ নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃত নুর বারেক (এমআরসি-৩২০৫৮) ব্লক-বি, শেড-১০৪৬/২.৩ এর খলিলুর রহমান পুত্র।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অবৈধ ২০ লক্ষ টাকা সহ গ্রেফতারকৃত আসামী রোহিঙ্গা নুর বারেককে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে টেকনাফ মডেল থানা সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...