প্রকাশিত: ১০/০২/২০১৮ ৩:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৭ এএম

সরওয়ার আলম শাহীন,  উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সড়ক পথে দুপুর দেড়টার দিকে উখিয়া উপজেলা কুতুপালং ট্রানজিট ক্যাম্পে যান। সেখানে নতুন করে আসা নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় আন্তবর্তী কালিন কেন্দ্র ও ট্রানজিট ক্যাম্প অফিস পরিদর্শন করেন। তিনি পরে উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আওএম) এর হাসপাতাল পরিদর্শন করবেন। পরে তার উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে। এ সময় তার সাথে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ অন্যান্য কর্মকতারা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer