প্রকাশিত: ১৮/১২/২০১৭ ৪:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৬ এএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বাল্যবিবাহের খবর পাওয়া গেছে। গত শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দি আটলান্টিক এসংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।

গত নভেম্বর মাসে ফটো সংস্থা ‘গেটি ইমেজ’-এর আলোকচিত্রী অ্যালিসন জয়েস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি পরিবারের সঙ্গে সময় কাটান। অনেক পরিবারে কিশোরীদের বিয়ের জন্য প্রস্তুত করতে দেখেন তিনি। এর মধ্য দিয়ে পরিবারের জন্য আরো খাবার নিশ্চিত করা যাবে বলে তাদের আশা।


আলোকচিত্রী জয়েস বলেন, ‘মিয়ানমারের রাখাইন সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিকভাবে বাল্যবিবাহ অত্যন্ত সাধারণ ঘটনা। গত আগস্টের শেষ থেকে এ পর্যন্ত ছয় লাখ ২০ হাজারের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শরণার্থী শিবিরে বাল্যবিবাহের জন্য খাদ্যসহায়তা একটা অন্যতম কারণ বলে জানা গেছে। জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, রোহিঙ্গা শিশুরা, বিশেষ করে যাদের কেউ নেই, তারা পাচার বা বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক সংস্থার (আইওএম) অনুসন্ধানে রোহিঙ্গা কিশোরী হিসেবে তালিকাভুক্ত অনেকেই, এমনকি ১১ বছর বয়সেও, বিয়ে হয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে পরিবারের সদস্যসংখ্যা কমানো এবং নিজেদের জন্য খাদ্য নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে অনুসন্ধানে।’

বাল্যবিবাহের শিকার কিশোরীদের মধ্যে রয়েছে নূর বেগম। সে তার বয়স না জানলেও ১৪ থেকে ১৬-এর মধ্যে হতে পারে বলে জানায়। গত ৩০ নভেম্বর তার বিয়ে হয়েছে রায়িদ আলমের (২০) সঙ্গে। নূর জানায়, তার বাবা-মা বিয়ের আয়োজন করেছে।

এ ছাড়া ২২ নভেম্বর বিয়ে হয় তাসমিনা বেগম (১৬) ও মোহাম্মদ ইলিয়াসের (১৮)। ইলিয়াস বলেন, ‘আমার বাবা-মা বৃদ্ধ। তাদের দেখাশোনার কেউ নেই। এ জন্য আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।’ তাসমিনা বলে, ‘আমার বাবা-মা আমাকে বিয়ে দিয়েছে। আমি না বলতে পারিনি।’

সাবাকুর নাহারের (১৫) সঙ্গে বিয়ে হয় রাহুল আমিনের (২০) সঙ্গে। এ ছাড়া আমিনা বেগমের (১৫) সঙ্গে মুনীর, ফারমিনা বেগমের (১৬) সঙ্গে হাশিমুল্লাহ (১৮) বিয়ে হয়।
এনটিভি

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer