উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ১০:৪১ এএম , আপডেট: ১৮/০৩/২০২৫ ১১:১২ এএম

কক্সবাজারের উখিয়ায় চালের বস্তায় মিললো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। পাচারের সময় আটক হন যুবক রুহুল আমিন (৩০)।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ৭টায় কক্সবাজার-টেকনাফ সড়কের লাগুয়া ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযনিক দল এই অভিযান পরিচালনা করে।

আটক পাচারকারী বালুখালীর মৃত বদিউর রহমানের পুত্র। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পাকারকারীরা একটি ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুত করার জন্য নিয়ে যাচ্ছে, এমন সংবাদ পান তারা।

এর ভিত্তিতে সন্ধ্যায় বালুখালী ক্যাম্পের প্রবেশমুখে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশির একপর্যায়ে টমটমে চালের বস্তার ভিতর অভিনব কায়দায় পাচারের সময় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...