প্রকাশিত: ২২/১২/২০১৭ ৮:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৩ এএম

নিজস্ব প্রতিবেদক::
রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী নারী ও কিশোরীদের শারীরিক ও মানসিকসহ সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও স্বস্তি নিশ্চিত করার পাশাপাশি নারীবান্ধব সেবাকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করার দাবি জানিয়েছে বাংলাদেশ উইমেন্স হিউম্যানিটেরিয়ান প্লাটফর্ম।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ উইমেনস হিউম্যানিটেরিয়ান প্লাটফর্ম’ উখিয়ার বালুখালী-১ ও ২ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মিয়ানমারে নির্যাতনের কারণে প্রায় দশ লক্ষাধিক রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ৮০ ভাগই নারী ও শিশু। তাই এদের স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, পয়ঃনিষ্কাশন, শিশুর খাদ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে জরুরি ভিত্তিতে সচেতনতামূলক কার্যক্রমক হাতে নেয়া প্রয়োজন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে- ঝুঁকিপূর্ণ রোগসমূহ প্রতিরোধে পর্যাপ্ত টিকা সরবরাহসহ টিকাদান কর্মসূচি জোরদারকরণ, আশ্রয়শিবিরে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সঠিক দূরত্ব ও প্রবেশগম্যতা বিবেচনায় নারীবান্ধব সেবাকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা, মনোসামাজিক পরামর্শ প্রদানের কার্যক্রমের ওপর যথাযথ গুরুত্বারোপ করা ও ত্রাণকাজে অধিকসংখ্যক নারীকর্মী অন্তর্ভুক্ত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সুলতানা কামাল, আয়েশা ফাউন্ডেশনের সদস্য মমতাজ খাতুন প্রমুখ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...