উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/১০/২০২২ ৯:৩২ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জোড়া খুনের মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) সদস্যরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) ক্যাম্প ১৩ ও ১৯ হতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

গ্রেফতাররা হলো ক্যাম্প-১৩ এর মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম (৫২), মৃত সব্বির আহম্মদের ছেলে রশিদ আহম্মদ (৫৩), মৃত মৌলভী জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৮) এবং ক্যাম্প ১৯ এর মৃত আলী আহম্মদের ছেলে নজির আহম্মেদ (৪৭)।

এপিবিএন কর্মকর্তা ফারুক আহমেদ আরও জানান, গেলো ১৫ অক্টোবর ক্যাম্প ১৩-তে দুই রোহিঙ্গা নেতা আনোয়ার ও মৌলভী ইউনুছকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে এজাহারনামীয় ২০ জন ও অজ্ঞাত নামা ১৪-১৫ জনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-৪৯, তারিখ-১৮/১০/২০২২)। ওই মামলার প্রেক্ষিতে ক্যাম্প ১৩ ও ১৯ এ অভিযান চালিয়ে এজাহার নামীয় চার জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয় এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

উখিয়ায় থাইনখালীর নুরুল আমিন মেম্বারে উপর হামলা: রক্তাক্ত অবস্থায় উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারের ...

উখিয়ায় জয়নাল মেম্বারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। ...

কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই মাহবুবুর রহমান (৬৪) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী নিহত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম দেখতে কক্সবাজার আসছেন ব্রিটিশ ডাচেস

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসবেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস ...

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ফের যৌথবাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার ...