প্রকাশিত: ০৬/০৪/২০২০ ১:৪৬ পিএম

করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সাময়িকভাবে তাদের খাদ্য বিতরণ কর্মসূচিতে পরিবর্তন এনেছে।

ডব্লিউএফপি রোহিঙ্গা ক্যাম্পে ই-ভাউচার আউটলেট ও ইন কাইন্ড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে খাদ্য বিতরণ করে থাকে।

যদিও এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি নেই, তবুও শারীরিক দূরত্ব ও অন্যান্য পরিচ্ছন্নতামূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ডব্লিউএফপি থেকে স্টাফ, অংশীদার, খুচরা বিক্রেতা ও রোহিঙ্গাদের ঝুঁকি কমানোর জন্য সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডব্লিউএফপির ই-ভাউচার আউটলেটে প্রতিদিন আসা মানুষের সংখ্যা কমিয়ে দিয়েছে ও সেখানে যেন কম সময় থাকতে হয়, সেই ব্যবস্থা করেছে। এই মাস থেকে প্রতিটি রোহিঙ্গা পরিবার থেকে কেবল একজন খাদ্য সংগ্রহ করতে পারবে। এই খাদ্য আগে থেকে একটি প্যাকেটে রাখা থাকবে। এই খাদ্যে সেই পরিবারের এক মাস চলবে।

আউটলেটে প্রবেশ করার আগে প্রত্যেককে হাত ধুতে হবে এবং তাদের শরীরের তাপমাত্রা মাপাতে হয়।

কক্সবাজারে ডব্লিউএফপি-এর ভারপ্রাপ্ত ইমার্জেন্সি কো-অর্ডিনেটর জেফ কাপুর বলেন, ‘‘যাদের জন্য আমরা কাজ করি, তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা ডব্লিউএফপি’র কাছে সবচেয়ে জরুরি বিষয়।’’ রাইজিংবিডি

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...