প্রকাশিত: ১৭/০৫/২০২১ ১০:১১ এএম

ফারুক আহমদ, উখিয়া:
কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেছেন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে হত্যা, ছিনতাই ও মাদক পাচার বন্ধ সহ যেকোনো ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।
রবিবার ( ১৬ মে) দুপুর সাড়ে ১২ টায় উখিয়ার কুতুপালং লম্বা শিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দায়িত্বরত ১৪ এপিবিএন ( আর্মড পুলিশ) কর্মকর্তার সাথে রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার একথা বলেন ।
এর আগে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান কুতুপালং ক্যাম্প ১ ইষ্ট এলাকার লম্বা শিয়া বাজারের কাপড়ের দোকানদার রোহিঙ্গা শওকত আলী(৪০) কে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ বিষয়ে খোঁজ খবর নেন।
মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া আশরাফ আলীর পুত্র কাপড়ের দোকানদার শওকত আলীকে গত শনিবার অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা পেছন দিকে গুলি করে হত্যা করে।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার অধিনায়ক ৮ এপিবিএন মোঃ শিহাব কায়সার, ১৪ এপিবিএন এর অধিনায়ক মোঃ নাইমুল হক, ১৬ এপিবিএন এর অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer