দুর্ঘটনার খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত তারই ছেলে
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে গিয়ে নিহত ...

উখিয়া নিউজ ডটকম:
সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার পৌঁছছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে।
মঙ্গলবার বেলা ১১টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছেন তিনি।
এরপর সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) স্থাপিত রোহিঙ্গা ইউনিটে চিকিৎসাধীন রোগী ও চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে যান সুইস প্রেসিডেন্ট।
হাসপাতাল পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও ত্রাণসহ অন্যান্য সেবা কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তার।
সুইস প্রেসিডেন্টের সঙ্গে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইওএম ও ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।
পাঠকের মতামত