ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৬/২০২৪ ৮:৫৩ এএম , আপডেট: ০২/০৬/২০২৪ ৯:০০ এএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো মানুষ পাচার, মাদক চোরাচালান ও জঙ্গি নিয়োগসহ নানা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ক্যাম্প থেকে বেরিয়ে তারা বিভিন্ন স্থানে যাচ্ছে, কর্মসংস্থান করছে। আর তাদের কারণে স্থানীয়দের জীবন অতিষ্ঠপ্রায়। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিসকে এসব কথা বলেছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিসের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাছান মাহমুদ একই দিন মিয়ানমার বিষয়ে মহাসচিবের বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার এবং জাতিসংঘের ছয় উন্নয়ন সংস্থার প্রধানের সঙ্গে পৃথক চারটি বৈঠক করেন।

সব বৈঠকে তিনি বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন ও রাখাইন রাজ্যে চলমান সংঘাত নিরসনের আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

মন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নয়নে জাতিসংঘের সংস্থাগুলো এবং অন্য অংশীদারদের সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য জোর আহ্বান জানান।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা উদ্বাস্তুদের পাশাপাশি গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর প্রায় ৭৫০ সদস্য বিভিন্ন সময়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাঁদের বেশির ভাগকেই ফেরত পাঠানো হয়েছে, বাকিরাও ফেরত প্রক্রিয়ায় আছে। শুধু তা–ই নয়, মিয়ানমারে বিবদমান গোষ্ঠীর শেল বাংলাদেশ অংশে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। এসবের পুনরাবৃত্তি রোধ একান্ত প্রয়োজন।

মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের সঙ্গে বৈঠকে হাছান মাহমুদ বলেন, মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতি কোনো নতুন ঘটনা নয়। এটিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে ব্যবহারের অজুহাত তৈরির সুযোগ দেওয়া অনুচিত।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...