প্রকাশিত: ২৭/১২/২০১৮ ১:১৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
চীনের বিরোধীতা সত্ত্বেও রোহিঙ্গা ইস্যু তদন্তের জন্য অর্থ বরাদ্দ দিলো জাতিসংঘ। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারে জাতিগত নিধনের তদন্ত চালাতে বরাদ্দ হয়েছে ২৮ মিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদন বলছে, শুরু থেকেই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও চাপ সৃষ্টির ঘোর বিরোধী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন।

তদন্ত পরিচালনার জন্য বাজেট নির্ধারণেও বাধ সাধে বেইজিং। তবে শেষ পর্যন্ত তা সফল হয় নি। গত বছরের আগস্টে রাখাইনে শুরু হওয়া সহিংসতাকে জাতিগত নিধনযজ্ঞ ঘোষণা দেয় জাতিসংঘ। পরে, ঘটনা তদন্তে ২৯ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাব করে জাতিসংঘের সাধারণ অধিবেশন।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer