প্রকাশিত: ০৩/১২/২০২০ ১০:০০ এএম

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসে তেরিংক বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে এই সংকটের একটি স্থায়ী সমাধান বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হওয়া উচিত।

তার মতে, রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয়। এজন্য ইইউর পাশাপাশি সব দেশকে এগিয়ে আসতে হবে। অনেকে বলে থাকেন যে, ইইউ যথেষ্ট করছে না, কিন্তু অন্য দেশগুলো মিয়ানমারে কী করছে, সেটি লক্ষ্য করেন। চীন, ভারত ও আসিয়ান দেশগুলো মিয়ানমারকে সমর্থন করছে। আমার মনে হয়, সব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।

গতকাল বুধবার রাজধানীর এক হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূতরাও ‘ডিক্যাব টকে’ বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

ইইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা নিজ দেশে (মিয়ানমার) ফিরে যেতে চায়। আমাদের উচিত এতে সমর্থন দেওয়া। মিয়ানমারে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, দেশটিতে গত মাসে নির্বাচন হয়েছে। সেখানে গণতন্ত্র সবে শুরু হয়েছে। নির্বাচনের পর কী অবস্থা হবে, সেটি এখন দেখার বিষয়। রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর এবং বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন ইইউ রাষ্ট্রদূত।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...