প্রকাশিত: ০২/১০/২০১৭ ১২:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৭ পিএম

নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে শুরু হয়েছে ঢাকা-নেইপিদো সংলাপ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার (২ অক্টোবর) সকাল ১১টায় শুরু হয়েছে সংলাপ। পররাষ্ট্রমন্ত্রী এমএইচ মাহমুদ আলী তুলে ধরবেন মিয়ানমারের মন্ত্রীর কাছে তুলে ধরবেন রোহিঙ্গা সমস্যা।

বিশেষ করে, তাদের নিরাপদে ও মর্যাদার সাথে রাখাইনে ফেরানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বাংলাদেশ। সমস্যার উৎস যেহেতু মিয়ানমারে, সমাধানও সুচি প্রশাসনকে করতে হবে-এই বার্তা দেবে বাংলাদেশ। তাই ঢাকা-নেইপিদো সংলাপকে গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার।

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি’র দপ্তর বিষয়ক মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়ে গতরাতে ঢাকায় পৌছেছেন। রাত একটার দিকে তাকে বহনকারী থাই এয়ারওয়েজের প্লেনটি, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। বৈঠক শেষে আজ তিনি ঢাকা ছাড়বেন। তবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত ২৫ অগাস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে এবং বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে।

মিয়ানমার সেনাবাহিনীর এই দমন অভিযানকে ‘জাতিগত নিধনের’ চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...