প্রকাশিত: ০১/১০/২০১৯ ৬:৩১ পিএম

জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) অধিবেশনে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ বিষয়ে এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে বাংলাদেশ ৩৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।

কিন্তু প্রতিবেশী কয়েকটি দেশ বাংলাদেশকে সমর্থন দেয়নি। এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ভারত অন্যতম। গত ২৬ জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ইউএনএইচআরসির ৪৭ সদস্যের মধ্যে ৩৭ সদস্য বাংলাদেশের পক্ষে দুই সদস্য বিপক্ষে ও আট সদস্য ভোট দেয়া থেকে বিরত থাকে। বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে চীন ও ফিলিপাইন। আর ভারত, নেপাল, জাপান, ব্রাজিল, ইউক্রেন, অ্যাঙ্গোলা, ক্যামেরুন ও কঙ্গো ভোট দেয়া থেকে বিরত থাকে।

রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন ও জাপান সব সময় বাংলাদেশের পক্ষে আছে বলে জানিয়ে আসলেও ভোটাভুটিতে তাদের সাথে না পাওয়াকে ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয়’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে পাকিস্তান জাতিসংঘের মানবাধিকার পরিষদে খসড়া প্রস্তাব উত্থাপন করে। এই প্রস্তাবে মিয়ানমারের রোহিঙ্গা ‍মুসলিম ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রস্তাবে বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়। তাদেরকে নির্বিচারে আটক, নির্যাতন, শ্রম দিতে বাধ্য করা, আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি, জোরপূর্বক বাস্তুচ্যুত করা, যৌন হয়রানি, নারী ও শিশুদের ওপর লিঙ্গভিত্তিক সহিংসতা চালানো হচ্ছে।

এসব অভিযোগের ভিত্তিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা দ্রুত কার্যকরি পদক্ষেপ নেয়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer