প্রকাশিত: ০৯/০২/২০১৮ ৮:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
দু’দিনের সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন শুক্রবার বিকেলে ঢাকা পৌঁছেছেন। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা ইস্যু এবং ২০১৬ সালে যুক্তরাজ্য সরকারের বাংলাদেশের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ব্রেক্সিট ও ভিসা নিয়েও আলোচনা হবে।

বরিস জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের ঘটনায় এসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সূত্র : বাসস

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer