প্রকাশিত: ২৯/০৫/২০১৯ ২:৪৭ পিএম

নিউজ ডেস্ক ::
রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মত ঐক্যবদ্ধ হতে চলেছেন মুসলিম বিশ্বের নেতারা। সৌদি আরবের জেদ্দায় ওআইসি’র ১৪তম সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সংখ্যালঘু মুসলিমদের জন্য কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন মুসলিম নেতারা। আজ (বুধবার) চলছে মন্ত্রিপর্যায়ের সম্মেলন। আগামী ৩১ মে এ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেরিতে হলেও রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধভাবে সরব মুসলিম দেশগুলোর সহযোগী সংস্থা ওআইসি। চলমান মক্কা সম্মেলনের মধ্যে সংস্থাটির নিজস্ব যোগাযোগের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ভিডিও। যেখানে লেখা হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সমগ্র মুসলিমদের জন্য স্পষ্ট অবস্থান নিতে যাচ্ছে মুসলিম নেতারা।

এবারের সম্মেলন থেকে আশা দেখছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওআইসি স্থায়ী প্রতিনিধি এফ এম বুরহান উদ্দিন বলেন, ওআইসি অন্তর্ভুক্ত দেশগুলো আমাদের দেশের প্রতি সহানুভূতিশীল। তারা আমাদেরকে সকল সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে।

এদিকে, বিশ্বের দ্বিতীয় সম্মেলনকে কেন্দ্র করে পবিত্র নগরীতে সাজ সাজ রব। জেদ্দায় হাজির হয়েছেন ৫৭ মুসলিম দেশের নেতা। তৈরি করা হয়েছে সম্মেলনের ঘোষণাপত্র । পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৩১ মে রাষ্ট্র ও সরকার প্রধানের সম্মেলনে ওআইসির এশিয়া গ্রুপের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer