উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০১/২০২৪ ২:১৮ পিএম
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা ইস্যুতে যৌথভাবে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পিটার হাস বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে একমত হয়েছে দুই দেশ। বিশেষ করে নিরাপত্তা, প্রতিরক্ষা, বিনিয়োগ-বাণিজ্য, রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. হাছান মাহমুদের সঙ্গে এটি ছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রথম সৌজন্য সাক্ষাৎ।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। পরে ১১ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...