প্রকাশিত: ১৬/০২/২০২০ ৮:০৯ পিএম

ঢাকা: রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য ইন্দোনেশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের ফেরাতে চেয়েছেন ইন্দোনেশিয়ার রাজনৈতিক সহায়তা।

ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সুমারনোর সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান।

রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সুমারনোর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বৈঠক করেন। এসময় রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার সহায়তার পাশাপাশি আসিয়ান প্ল্যাটফর্মে ভূমিকা নেওয়ার অনুরোধ জানান।

বৈঠকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানান ড. মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্দোনেশিয়া সফরের আমন্ত্রণও জানান দেশটির রাষ্ট্রদূত।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer