উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১১/২০২৪ ৮:২০ এএম

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। এই প্রথম নির্মানাধিন সীমান্ত সড়কের সুফল পাচ্ছে এ ধরণের টহলের মাধ্যমে।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর থেকে সীমান্ত সড়কের ৪২ নম্বর সীমান্ত পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার এলাকায় টহল দেন ১১ বিজিবি সদস্যরা। বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে জোন কমান্ডার ও ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: সাহল আহমেদ নোবেল বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালানসহ সব ধরণের চলাচল ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সে কারণে নির্মানাধীন সীমান্ত সড়কে সংযোজন করা হয় বুলেটপ্রুফ গাড়ি।
তিনি আরো বলেন, বিজিবি রাত-দিন টহল দিচ্ছে এ সীমান্তে। এর মধ্যে গাড়ি টহল, পায়ে টহল, স্থায়ী ও অস্থায়ী চৌকির মধ্যমে টহল উল্লেখযোগ্য।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...