প্রকাশিত: ১২/১১/২০১৭ ৭:৪০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৮ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতার দায়ে টেকনাফে ভ্রাম্যমান আদালত ৩ যুবককে ৬ মাস করে বিনাশ্রম সাজা দিয়েছেন। টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ৩ যুবককে আটক পূর্বক সাজা প্রদান করেছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক।

জানা যায়, ১১ নভেম্বর সকাল ৯ টায় সাবরাং কচুবনিয়া এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল (২২), মোঃ ফারুক (২৮), মোহাম্মদ ইদ্রিসকে (৪৫) রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যগণ আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম সাজা দেন। আটক ৩জন পূর্বেও মানব পাচারের সাথে জড়িত ছিল বলে জানা যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক জানান আগামী কয়েকদিনের মধ্যে টেকনাফ উপজেলার প্রত্যেক ভাড়া বাসায় রোহিঙ্গা ধর পাকড় অভিযান শুরু হবে। এব্যাপারে অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। তাছাড়া রোহিঙ্গাদের বাসা ভাড়া দেয়া মালিকদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। ##

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...