প্রকাশিত: ০৭/০৮/২০২১ ৯:২৮ এএম , আপডেট: ০৭/০৮/২০২১ ১১:২৮ এএম


পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে চলমান গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীসহ অন্যান্য জাতিসত্তার বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে দ্রুত তাদের স্বদেশে প্রত্যাবাসনের জন্য জাতিসংঘকে সর্বোচ্চ শক্তি প্রয়োগেরও দাবি জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার বিকেলে ৭৬তম হিরোশিমা দিবস উপলক্ষে ‘বর্তমান বিশ্বে গণহত্যা :হিরোশিমা থেকে মিয়ানমার’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে বিশিষ্টজন এসব কথা বলেন। তারা বলেন, বিশ্বব্যাংক রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশিদের সঙ্গে একীভূত করার চেষ্টা করলে তা গণহত্যাজনিত অপরাধ হিসেবে চিহ্নিত হবে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই অনুষ্ঠান আয়োজন করে। ওয়েবিনারের প্রধান বক্তা ছিলেন জাপানের এহাইম ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিন গ্যাস্ট্রোএন্টারোলজি এবং মেটাবোলজি বিভাগের গবেষক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর। নির্মূল কমিটির সহসাধারণ সম্পাদক শহীদসন্তান অধ্যাপক ডা. নুজহাত চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিজম তুরস্কের সভাপতি চলচ্চিত্র নির্মাতা ফেরহাত আতিক, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, সংগঠনটির যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক রুবি হক, টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিজম তুরস্কের সাধারণ সম্পাদক চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি, নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর হিন্দি বিভাগের সম্পাদক ভারতের তাপস দাস, ফিলিস্তিনি ছাত্র রামি খলিলি, নির্মূল কমিটির কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, জাতিসংঘের শিশু অধিকার সম্পর্কিত কমিটির সদস্য ফয়সাল হাসান তানভীর, নির্মূল কমিটির চট্টগ্রাম শাখার সহ-মহিলাবিষয়ক সম্পাদক সুচিত্রা গুহ টুম্পা, নির্মূল কমিটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবিউল সরকার রুবেল, নির্মূল কমিটির শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আহ্বায়ক ডা. মো. মাসুদ আলম ও নির্মূল কমিটির মানিকগঞ্জ শাখার ছাত্রফ্রন্টের সভাপতি রিক্তা রিতু।

সভার প্রধান বক্তা ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর বলেন, ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা হামলার মাধ্যমে দুঃসহ মানবতাবিরোধী অপরাধের সূচনা ঘটে। যুক্তরাষ্ট্রের বর্তমান সচেতন নাগরিক সমাজ ১৯৪৫ সালের ৬ আগস্টের বর্বরোচিত সেই পারমাণবিক বোমা হামলার পুনর্মূল্যায়ন করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথম পারমাণবিক হামলার দুঃসহ স্মৃতিজর্জরিত হিরোশিমা স্মৃতি জাদুঘর ও হিরোশিমা পিস পার্ক পরিদর্শন করলেও তার পূর্বসূরির কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থনা করেননি। আশা করি, আমেরিকার বিশিষ্টজন এই অপরাধের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন।

সভাপতির বক্তৃতায় ডা. নুজহাত চৌধুরী আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের বাংলাদেশিদের সঙ্গে একীভূত করার প্রস্তাবের জন্য বিশ্বব্যাংকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। নির্মূল কমিটির তরুণ নেতাদের এই সভায় কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির ও অন্যান্য প্রবীণ কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer