প্রকাশিত: ১৬/০৯/২০১৯ ১:১২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে একটি বিদেশী অত্যাধুনিক পিস্তল সহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। রোববার ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত্রে তাকে আটক করা হয়। বিষয়টি উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর নিশ্চিত করেছেন। ধৃত অস্ত্রধারী রোহিঙ্গার নাম ছব্বির আহমদ (২৫), পিতা-দীল মোহাম্মদ। তাঁকে বালুখালী ২ নম্বর ক্যাম্প থেকে রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে অত্যাধুনিক পিস্তল গুলি সহ আটক করা হয়।
তার বিরদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে চালান দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে ওসি মোহাম্মদ আবুল মনসুর জানান। তিনি আরো বলেন, ধৃত রোহিঙ্গা সন্ত্রাসী ছব্বির আহমদ এই অত্যাধুনিক অস্ত্র কোথায় পেল, কি কাজে ব্যবহার করা হবে, সে সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য কিনা ইত্যাদি জানার জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...