ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৮/২০২৩ ৪:০৭ পিএম

কক্সবাজারে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধারের মামলায় এক রোহিঙ্গার যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট) শুনানি শেষে এ রায় ঘোষণা দেন জেলা জজ আদালতের বিচারক মো. ইসমাইল।

দণ্ডিত আসামি সৈয়দুল ইসলাম টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প নম্বর ২৭, ব্লক-বি/৩ এর মৃত ইব্রাহিমের ছেলে।

রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সাহাব উদ্দিন সাহীব।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট দীলিপ কুমার ধর।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দীলিপ কুমার ধর জানান, ২০২২ সালের ১৯ মে টেকনাফের দমদমিয়া কেউড়া বাগানে অভিযান চালিয়ে সৈয়দুল ইসলাম নামের রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করে বিজিবি। পরে তার কাছে থাকা মাছ ধরার জাল থেকে ১ কেজি ৬০ গ্রাম প্রথম শ্রেণির মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ৩০ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে টেকনাফ থানায় মামলা করা হয়। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

মাদকের বিরুদ্ধে এমন রায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট দীলিপ কুমার ধর

পাঠকের মতামত

উখিয়ায় থাইনখালীর নুরুল আমিন মেম্বারে উপর হামলা: রক্তাক্ত অবস্থায় উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারের ...

উখিয়ায় জয়নাল মেম্বারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। ...

কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই মাহবুবুর রহমান (৬৪) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী নিহত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম দেখতে কক্সবাজার আসছেন ব্রিটিশ ডাচেস

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসবেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস ...

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ফের যৌথবাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার ...