প্রকাশিত: ১৬/০১/২০১৮ ৮:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী ফিরিয়ে নেওয়ার পর অস্থায়ী ভিত্তিতে থাকার মতো ৩০ হাজার জনের জন্য একটি ক্যাম্প তৈরি করছে মিয়ানমার। প্রত্যাবাসিত রোহিঙ্গাদের সেখানে সাময়িকভাবে রাখার পর অন্যত্র পুনর্বাসন করা হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের চলমান আলোচনার মধ্যেই সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিল। খবর রয়টার্স অনলাইনের।

গত বছর ২৫ আগস্ট রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী বর্বর সামরিক অভিযান শুরু করলে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত ৬ লাখ ৫০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে এই অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। কিন্তু মিয়ানমার তা প্রত্যাখ্যান করেছে।

২৩ নভেম্বর স্বাক্ষরিত রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি নিয়ে আলোচনার জন্য সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো নিয়ে দুই দেশ ঢাকায় বসে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করার পর এটিই তাদের প্রথম বৈঠক। প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নের বিস্তারিত বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার সোমবার এক খবরে জানিয়েছে, প্রত্যাবাসন চুক্তির মাধ্যমে যারা দেশে ফিরবে, তাদের সাময়িকভাবে রাখার জন্য হ্লা পো খায়ুংয়ে একটি ক্যাম্প তৈরি করা হচ্ছে। ১২৪ একর জমির ওপর ৬২৫টি ভবন তৈরি করা হবে, যেখানে ৩০ হাজার রোহিঙ্গা থাকতে পারবে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer