প্রকাশিত: ২৭/০৩/২০১৮ ২:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল উ মিন অং হাইং সোমবার দেশটির এক সমাবেশে রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে অভিহিত করেন। মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের কোনো মিল নেই বলে মন্তব্য করেন তিনি।

তার ওই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেন, ‘জেনারেল উ মিন অং হাইংয়ের বক্তব্যে আমি স্তম্ভিত। ‘
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানান, রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে সেনা মোতায়েন করা নিয়ে জেনারেল উ মিন অং হাইংয়ের বক্তব্যের খবরে তিনি স্তম্ভিত হয়েছেন।

মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে দেশটির নেতাদের প্রতি আহবান জানান তিনি।

এর আগে, সোমবার মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে এক সমাবেশে সেনাপ্রধান উ মিন রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের জাতিগোষ্ঠীগুলোর কোনোধরনের সাংস্কৃতিক মিল নেই। ‘

প্রসঙ্গত, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গত আগস্ট মাস থেকে ব্যাপক সামরিক অভিযান শুরুর পর ৭ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতি নিধন অভিযান হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ।

সূত্র: এএফপি

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer