প্রকাশিত: ০৯/১০/২০১৭ ৫:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ইয়াবা বা অস্ত্র বহন কিংবা অন্যায় কাজে জড়িয়ে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।

রোহিঙ্গারা ইয়াবা ও অস্ত্র বহন করছে- এ বিষয়ে সরকার কতটা তৎপর প্রশ্নে মন্ত্রী বলেন, মানবিক কারণে তাদের আমরা আশ্রয় দিয়েছি। মিয়ানমারে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে দেশটির সরকার। হতাহত হয়েছে যথেষ্ট। নাফ নদীতে রক্তের বন্যা বয়ে চলেছে। তখন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন আশ্রয় দেওয়ার জন্য।

‘এরা কী নিয়ে আসছে, কী নিয়ে অবস্থান করছে, সেটাও আমরা দেখছি। আমাদের পুলিশ, বিজিবি, কোস্টগার্ড সবাই এ ব্যাপারে তৎপর। এরা যেখান দিয়ে আসছে, সন্দেহজনক হলেই চেক করা হচ্ছে। আমরা এটুকু বলতে পারি, পুলিশ-গোয়েন্দারা তাদের নজরদারিতে রাখছে। যদি কিছু এনে থাকে বা আনার প্রচেষ্টা নিয়ে থাকে তাহলে আমরা তা বের করে ফেলবো। কারণ আমরা যথেষ্ট সজাগ।’

তিনি বলেন, আমরা তাদের বলে দিয়েছি, দেশের যে আইন সেই আইন মেনে যেন তারা চলে। কোনো ধরনের প্রলোভন বা কোনো কিছুতে প্রলুব্ধ হয়ে তারা যেন কোনো খারাপ কাজে জড়িত না হয়। এরপরও যদি কেউ জড়িত হয়ে যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer