প্রকাশিত: ৩০/০৩/২০১৮ ১০:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৮ এএম

উখিয়া নিউজ ডটকম::

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান শিবিরগুলো থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। আসন্ন বর্ষা মৌসুমে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে সাবধান করে তিনি বলেন, নয়তো শিবিগুলোতে বর্ষা মৌসুমে মানবিক বিপর্যয় ঘটতে পারে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানান। এদিকে প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীর নাম বাংলাদেশ কর্তৃপক্ষ চূড়ান্ত করেছে। আগামী মাসের শেষনাগাদ ঢাকায় অনুষ্ঠিতব্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকেই তালিকাটি মিয়ানমারকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আরব নিউজের।

গুতেরেজ বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমে কক্সবাজার অঞ্চলের শিবিরগুলোতে অন্তত দেড় লাখ রোহিঙ্গা শরণার্থী বন্যার ঝুঁকিতে রয়েছে। এছাড়া বর্ষা মৌসুমের অন্য নেতিবাচক প্রভাবগুলোও তাদের উপর পড়তে পারে। তাই বন্যা ও ভূমিধসের মতো ঝুঁকি এড়াতে শরণার্থী শিবিরগুলোতে অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন।’

জাতিসংঘের মতে, বৃষ্টির সময় কলেরাসহ অন্যান্য রোগের ঝুঁকিতেও রয়েছে শরণার্থীরা। তাই তাদের পুনর্বাসনে একটু উঁচু জমি প্রয়োজন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...