প্রকাশিত: ০৪/০৮/২০১৭ ২:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪২ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে ওআইসি মহাসচিব

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন। আজ শুক্রবার (৪আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কক্সবাজার বিমান বন্দর থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে যান।

রোহিঙ্গা ক্যাম্পে ওআইসি মহাসচিব

পরে ওআইসি’র মহাসচিব কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জেলা প্রশাসন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা সহ বিভিন্ন ‘এনজিও’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভয়াবহ নির্যাতনের কথা শোনেন। বৈঠক শেষে ওআইসি মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং বিভিন্ন ক্যাম্পের ব্লকগুলো ঘুরে দেখেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রাণালয়ের সচিব বাকি বিল্লাহ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নিবার্হী    অফিসার মোহাম্মদ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান , উখিয়া থানার ওসি আবুল খায়েরসহ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন বুধবার (২ আগস্ট) চারদিনের সফরে ঢাকায় আসেন। নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর। ঢাকায় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করেছেন। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখার জন্য এবং তাদের সঙ্গে ওআইসি’র একাত্মতা প্রকাশের জন্য তিনি কুতুপালং ক্যাম্প ও কক্সবাজারের আশপাশের অঞ্চল ঘুরে দেখেছেন।

সম্পাদনায় /ওবাইদুল হক চৌধুরী

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer