প্রকাশিত: ১৮/০৯/২০১৭ ৬:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৪ পিএম

কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য ১২টি স্থান নির্ধারণ করে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

উখিয়া ও টেকনাফের মোট ১২টি জায়গায় ত্রাণ বিতরণ করা যাবে। এর মধ্যে কুতুপালং অস্থায়ী ক্যাম্প ১ ও ২, বালুখালী অস্থায়ী ক্যাম্প ১ ও ২, ময়নাগুনা, হাকিমপাড়া, থাইনখালীতে একটি করে স্পটে ত্রাণ বিতরণ করা হবে।

টেকনাফে মোট ৫টি ত্রাণ স্পট নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—টেকনাফ পৌরসভা ও সদর মিলিয়ে একটি, বাহারছড়া, শাহপরীর দ্বীপ, নয়াপড়া, হোয়াইক্যং এলাকায় একটি করে স্থান।

কক্সবাজারের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহিদুর রহমান বলেন, ‘রোহিঙ্গারা ক্যাম্পে থাকবে। সেখানে গিয়ে ত্রাণ দেয়া হবে। কে কখন কোথায় ত্রাণ দিচ্ছেন, তা নজরদারিতে আনতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনা বাহিনীর ২৯টি চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জের ধরে সেনাবাহিনী রাখাইন রাজ্যে অভিযান শুরু করে। ওই সময় থেকে এই পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...