উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১০/২০২৪ ৯:৪৯ এএম

কক্সবাজার সদর উপজেলায় পাহাড় কাটা এবং রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়া বন্ধ করতে টাস্কফোর্স কমিটি গঠন করা হবে। ওই কমিটি প্রতিনিয়ত সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করবে। যারা পাহাড় কাটা সহ সামাজিক অপরাধে জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার হবে।
একই সাথে রোহিঙ্গাদের উৎপাত এবং অনুপ্রবেশ বন্ধে সব সময় কাজ করবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যও এ কমিটি কাজ করবে। এছাড়া বাল্যবিয়ে বন্ধ করা সহ ইভটিজিং বন্ধ এবং আইনশৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য সবাই মিলেমিশে কাজ করবে। আসন্ন দূর্গাপূজায় শান্তি এবং সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়। কক্সবাজার সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা কমিটির সভায় এমন বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
৩০ সেপ্টেম্বর দুপুর আড়াইটাই কক্সবাজার সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন চৌধুরী।

সভায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরো সচল করা, ইউনিয়ন পর্যায়ে আইনশৃংখলা কমিটির সভা করা এবং শহরের বিভিন্ন এলাকায় মাদকসেবী এবং মাদকের দৌরাত্ম্য বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া পিএমখালী ইউনিয়ন পরিষদে দ্রুত প্যানেল চেয়ারম্যান নিয়োগ করে কার্যক্রম সচল করা এবং খুরুশকুলে জনদূর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
ওই মাসিক আইনশৃংখলা কমিটির সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন জামায়াতে ইসলামী দলের প্রতিনিধি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, জেলা বিএনপির সদস্য ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক এম বেদারুল আলম, সদর থানার এস আই নুর মোহাম্মদ, উপজেলা আনচার কমান্ডার মো: মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, পিএমখালী ইউপি সচিব শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, স্যানেটারী ইন্সপেক্টর জহর লাল প্রমুখ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...